মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (1803)
1803 - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ(1) وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَافَسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. (م 8/ 10)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা মন্দ ধারণা (অনুমান) করা থেকে বেঁচে থাকো। কারণ, (মন্দ) ধারণা হলো সবচেয়ে মিথ্যা কথা। আর তোমরা (কারো দোষ) খুঁজে বেড়িও না, গুপ্তচরবৃত্তি করো না, (মন্দ উদ্দেশ্যে) তীব্র প্রতিযোগিতা করো না, একে অপরের প্রতি হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আর তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো।