মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (1865)
1865 - عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رضي الله عنها عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِ ربه عز وجل قَالَتْ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ. (م 8/ 80)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, ফারওয়াহ ইবনু নাওফাল আল-আশজা‘ঈ (রাহিমাহুল্লাহ) বলেন, আমি আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মহান রবের নিকট কী বলে দু‘আ করতেন? তিনি বললেন, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন: “হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই ওই মন্দ কাজ থেকে যা আমি করেছি, এবং ওই মন্দ কাজ থেকে যা আমি করিনি।”