মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (1867)
1867 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا كَانَ فِي سَفَرٍ وَأَسْحَرَ يَقُولُ سَمِعَ سَامِعٌ(3) بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلَائِهِ عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا(4) وَأَفْضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللَّهِ مِنْ النَّارِ. (م 8/ 80)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সফরে থাকতেন এবং সাহরির (শেষ রাতের) সময় হতো, তখন তিনি বলতেন: আল্লাহ্র প্রশংসা এবং আমাদের ওপর তাঁর উত্তম অনুগ্রহের কথা যেন একজন শ্রবণকারী শুনতে পায়। হে আমাদের রব! আপনি আমাদের সঙ্গী হোন এবং আমাদের উপর অনুগ্রহ বর্ষণ করুন। আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইছি।