মুখতাসার সহীহ মুসলিম
1869 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلْ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلْ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ. (م 8/ 81)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন, “হে আল্লাহ! আমার দ্বীনকে আমার জন্য সংশোধন করে দিন, যা আমার সকল কাজের রক্ষাকবচ। আর আমার দুনিয়াকে আমার জন্য সংশোধন করে দিন, যাতে আমার জীবিকা রয়েছে। আর আমার আখিরাতকে আমার জন্য সংশোধন করে দিন, যেখানে আমার প্রত্যাবর্তনস্থল। আর জীবনকে আমার জন্য প্রতিটি কল্যাণে বৃদ্ধির কারণ করে দিন এবং মৃত্যুকে আমার জন্য প্রতিটি অনিষ্ট থেকে আরামের কারণ করে দিন।”