হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (1880)


1880 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَنْزِلُ رَبُّنَا تبارك وتعالى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ وَمَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ وَمَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ. (م 2/ 175)




আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমাদের রব, বরকতময় ও সুমহান আল্লাহ তা'আলা প্রতি রাতে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। তখন তিনি বলেন: 'কে আছে, যে আমাকে ডাকে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে, যে আমার কাছে চায়? আমি তাকে দান করব। কে আছে, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে? আমি তাকে ক্ষমা করে দেব।'