মুখতাসার সহীহ মুসলিম
1897 - عَنْ الْبَرَاءِ بن عازب رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ قَالَ اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوتُ وَإِذَا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ. (م 8/ 78)
বারাআ ইব্ন আযিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন শয্যা গ্রহণ করতেন, তখন বলতেন: "আল্লাহুম্মা বিসমিকা আহ্ইয়া ওয়া বিসমিকা আমূত।" (হে আল্লাহ! আপনার নামেই আমি জীবন লাভ করি এবং আপনার নামেই মৃত্যুবরণ করি।) আর যখন তিনি জাগ্রত হতেন, তখন বলতেন: "আলহামদু লিল্লাহিল্লাযী আহ্ইয়ানা বা’দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।" (সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের মৃত্যু (নিদ্রা) দেওয়ার পর জীবন দান করলেন (জাগ্রত করলেন) এবং তাঁরই দিকে পুনরুত্থান।)