মুখতাসার সহীহ মুসলিম
1927 - عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا فَإِنَّهُ لَنْ يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَاعْلَمُوا أَنَّ أَحَبَّ الْعَمَلِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ. (م 8/ 141)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা সঠিক পথ অবলম্বন কর, (নিখুঁত হতে না পারলেও) তার কাছাকাছি থেকো, এবং সুসংবাদ গ্রহণ কর। কেননা তোমাদের কারও আমলই তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবাগণ বললেন, 'হে আল্লাহর রাসূল! আপনিও না?' তিনি বললেন, 'আমিও না, যদি না আল্লাহ আমাকে নিজ করুণা ও রহমত দ্বারা ঢেকে দেন।' আর তোমরা জেনে রেখো, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হচ্ছে তা, যা নিয়মিতভাবে করা হয়, যদিও তা সামান্য হয়।