মুখতাসার সহীহ মুসলিম
1984 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا
قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُؤوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ(1) لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا. (م 8/ 155)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: জাহান্নামবাসী দু'শ্রেণির লোক রয়েছে, যাদেরকে আমি (এখনও) দেখিনি। এক সম্প্রদায়, যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। আর নারীরা, যারা হবে পোশাক পরিহিতা, অথচ নগ্ন, যারা (পুরুষদেরকে) আকৃষ্টকারিণী ও (নিজেরা সত্য পথ থেকে) বিচ্যুত। তাদের মাথা হবে হেলে যাওয়া উটের কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্বের পথ থেকেও পাওয়া যায়।