হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (1986)


1986 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ. (م 8/ 135)




আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ক্বিয়ামাতের দিন জাহান্নামীদের মধ্য থেকে পৃথিবীর সবচেয়ে বিলাসী ব্যক্তিকে আনা হবে। এরপর তাকে একবার জাহান্নামে ডুবানো হবে। অতঃপর তাকে বলা হবে, ‘হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো কল্যাণ দেখেছ? তুমি কি কখনো কোনো সুখ ভোগ করেছ?’ তখন সে বলবে, ‘হে আমার রব! আল্লাহর কসম, না।’ আর জান্নাতীদের মধ্য থেকে পৃথিবীর সবচেয়ে দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আনা হবে। এরপর তাকে একবার জান্নাতে ডুবানো হবে। তাকে বলা হবে, ‘হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো দুঃখ-কষ্ট দেখেছ? তুমি কি কখনো কোনো কঠিন অবস্থার মধ্য দিয়ে গিয়েছ?’ তখন সে বলবে, ‘হে আমার রব! আল্লাহর কসম, না। আমার উপর দিয়ে কখনোই কোনো দুঃখ-কষ্ট যায়নি এবং আমি কখনো কোনো কঠিন অবস্থা দেখিনি।’