হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (1994)


1994 - عَنْ حُذَيْفَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا هُوَ كَائِنٌ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ فَمَا مِنْهُ شَيْءٌ إِلَّا قَدْ سَأَلْتُهُ إِلَّا أَنِّي لَمْ أَسْأَلْهُ مَا يُخْرِجُ أَهْلَ الْمَدِينَةِ مِنْ الْمَدِينَةِ. (م 8/ 173)




হুযাইফাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে সে সম্পর্কে আমাকে অবহিত করেছেন। এমন কোনো বিষয় নেই যা আমি তাঁকে জিজ্ঞেস করিনি। তবে আমি তাঁকে শুধু এ বিষয়ে জিজ্ঞেস করিনি যে, কোন্ জিনিস মদীনার অধিবাসীদের মদীনাহ থেকে বের করে দেবে।