হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (2014)


2014 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَاقَ فَإِذَا جَاؤوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُون(1) فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ. (م 8/ 188)




আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত যে, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা কি এমন একটি শহরের কথা শুনেছ, যার এক অংশ স্থলে এবং এক অংশ সাগরে অবস্থিত? তাঁরা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রসূল! তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না বানী ইসহাক গোত্রের সত্তর হাজার লোক সেটাকে আক্রমণ করবে। যখন তারা সেখানে আসবে, তখন তারা (শহরের কাছে) অবতরণ করবে। তারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না এবং কোনো তীর নিক্ষেপও করবে না। তারা বলবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার (আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আল্লাহ্ই মহান)’। ফলে এর দুটি অংশের মধ্যে একটি অংশ (দেয়াল) ভেঙে পড়বে। (রাবী) সাওর্ বলেন, আমার জানা মতে তিনি (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সেটা হবে সেই অংশ যা সাগরের দিকে রয়েছে। অতঃপর তারা দ্বিতীয়বার বলবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। ফলে তার অন্য অংশটি ভেঙে পড়বে। অতঃপর তারা তৃতীয়বার বলবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। তখন তাদের জন্য পথ খুলে যাবে এবং তারা তাতে প্রবেশ করে গনীমত লাভ করবে। যখন তারা গনীমত বণ্টন করতে থাকবে, এমন সময় তাদের কাছে এক চীৎকারকারী আসবে এবং সে বলবে, "নিশ্চয়ই দাজ্জাল বেরিয়ে পড়েছে।" ফলে তারা সবকিছু ছেড়ে দিয়ে ফিরে আসবে।