হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (2021)


2021 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ يَبْعَثُ رِيحًا مِنْ الْيَمَنِ أَلْيَنَ مِنْ الْحَرِيرِ فَلَا تَدَعُ أَحَدًا فِي قَلْبِهِ قَالَ أَبُو عَلْقَمَةَ مِثْقَالُ حَبَّةٍ وقَالَ عَبْدُ الْعَزِيزِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ الإِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ. (م 1/ 76)




আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয় আল্লাহ্ তা'আলা ইয়েমেন থেকে রেশমের চেয়েও কোমল একটি বাতাস প্রেরণ করবেন। অতঃপর এমন কোনো ব্যক্তিকে ছাড়বে না যার অন্তরে (আবূ আলক্বামাহ বলেছেন) এক দানা পরিমাণ অথবা (আব্দুল আযীয বলেছেন) এক অণু পরিমাণও ঈমান থাকবে, তাকে ছাড়া তার (রূহ) কবজ না করে।