মুখতাসার সহীহ মুসলিম
2058 - عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ رَهْطٍ مِنْهُمْ أَبُو الدَّهْمَاءِ وَأَبُو قَتَادَةَ قَالُوا كُنَّا نَمُرُّ عَلَى هِشَامِ بْنِ عَامِرٍ نَأْتِي عِمْرَانَ بْنَ حُصَيْنٍ فَقَالَ ذَاتَ يَوْمٍ إِنَّكُمْ لَتُجَاوِزُون(1) إِلَى رِجَالٍ مَا كَانُوا بِأَحْضَرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي وَلَا أَعْلَمَ بِحَدِيثِهِ مِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنْ(2) الدَّجَّالِ. (م 8/ 207)
হিশাম ইবনু 'আমির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (রাবীগণ বলেন যে) আমরা ইমরান ইবনু হুসাইন (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে যাওয়ার জন্য হিশাম ইবনু 'আমির (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পাশ দিয়ে যেতাম। তিনি একদিন বললেন, তোমরা এমন সব লোকের কাছে যাচ্ছো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আমার চেয়ে বেশি উপস্থিত থাকতেন না এবং তাঁর হাদীস সম্পর্কেও আমার চেয়ে বেশি অবগত নন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: "আদম (আঃ)-এর সৃষ্টি থেকে ক্বিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো সৃষ্টি নেই।"