হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (2061)


2061 - عن جَابِر بْن عَبْدِ اللَّهِ قال سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عليه السلام فَيَقُولُ أَمِيرُهُمْ(1) تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ. (م 1/ 95)




জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে বিজয়ী থাকবে এবং লড়াই চালিয়ে যাবে। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, অতঃপর মারইয়ামের পুত্র ঈসা (আলাইহিস সালাম) অবতীর্ণ হবেন। তখন তাদের (সেই দলের) আমীর তাঁকে বলবেন, আপনি আসুন এবং আমাদের নিয়ে সালাত আদায় করুন। তিনি (ঈসা আঃ) বলবেন, না। বরং আল্লাহ তা'আলা এই উম্মতকে যে সম্মান দিয়েছেন, তার ফলস্বরূপ তোমাদের কেউ কেউ অন্য কারো উপর আমীর হবে।