মুখতাসার সহীহ মুসলিম
2096 - عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا أَبَا الْمُنْذِرِ أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ يَا أَبَا الْمُنْذِرِ أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ قَالَ قُلْتُ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ قَالَ فَضَرَبَ فِي صَدْرِي وَقَالَ لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ. (م 2/ 199)
উবাই ইবনু কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “হে আবুল মুনযির! তোমার কাছে আল্লাহ্র কিতাবের যে আয়াতটি রয়েছে, সেগুলোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তা কি তুমি জানো?” তিনি বললেন, আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক অবগত। তিনি পুনরায় বললেন, “হে আবুল মুনযির! তোমার কাছে আল্লাহ্র কিতাবের যে আয়াতটি রয়েছে, সেগুলোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তা কি তুমি জানো?” তিনি বললেন, আমি বললাম, اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ (আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক)। তখন তিনি [রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)] আমার বুকে মৃদু আঘাত করলেন এবং বললেন, “আবুল মুনযির! তোমার জন্য এই জ্ঞান আনন্দদায়ক হোক!”