مختصر صحيح مسلم
Mukhtasar Sahih Muslim
মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (2173)
2173 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما فِي قَوْله عز وجل {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَالِجُ مِنْ التَّنْزِيلِ شِدَّةً كَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ فَقَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَنَا أُحَرِّكُهُمَا لك كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَقَالَ سَعِيدٌ أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ (16) إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} قَالَ جَمْعَهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} قَالَ فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَمَا أَقْرَأَهُ. (م 2/ 35)
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, মহান আল্লাহ তা‘আলার বাণী: {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} (তুমি দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবাকে এর সঙ্গে সঞ্চালিত করো না) সম্পর্কে তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অহী নাযিল হওয়ার সময় খুব কষ্টকর হতো। তাই তিনি তাঁর উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে বললেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যেমন ঠোঁট নাড়াতেন, আমিও তোমাদের জন্য তেমনি নাড়াচ্ছি। অতঃপর তিনি তাঁর উভয় ঠোঁট নাড়ালেন। (হাদীসের রাবী) সাঈদ বলেন, ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যেমন ঠোঁট নাড়াতেন, আমিও তোমাদের জন্য তেমনি নাড়াচ্ছি। অতঃপর তিনিও তাঁর ঠোঁট নাড়ালেন। অতঃপর আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন: {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ (16) إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} (তুমি দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবাকে এর সঙ্গে সঞ্চালিত করো না। এর সংরক্ষণ এবং পঠনের দায়িত্ব আমাদেরই)। তিনি (ইবনু আব্বাস) বলেন, এর সংরক্ষণ হলো— তা তোমার বক্ষে একত্র করা হবে, তারপর তুমি তা তিলাওয়াত করবে। {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} (সুতরাং যখন আমি তা পাঠ করি, তখন তুমি সেই পঠনের অনুসরণ করো) এর ব্যাখ্যায় তিনি বললেন: তুমি তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো। {ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ} (অতঃপর এর পাঠ করানোর দায়িত্বও আমাদেরই)। তিনি বলেন, এরপর থেকে যখনই জিবরীল (আঃ) তাঁর নিকট আসতেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মনোযোগ সহকারে শুনতেন। আর জিবরীল (আঃ) চলে গেলে নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা (অহী) তিলাওয়াত করতেন, যেমনভাবে তাঁকে পড়ানো হয়েছিল।