জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
1070 - مَا ذَكَرَهُ عَبْدُ الرَّزَّاقِ، وَغَيْرُهُ عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: كَانَ مَجْلِسُ عُمَرَ مُغْتَصًّا مِنَ الْقُرَّاءِ شَبَابًا وَكُهُولًا فَرُبَّمَا اسْتَشَارَهُمْ وَيَقُولُ: «لَا -[620]- يَمْنَعُ أَحَدَكُمْ حَدَاثَةُ سِنِّهِ أَنْ يُشِيرَ بِرَأْيِهِ؛ فَإِنَّ الْعِلْمَ لَيْسَ عَلَى حَدَاثَةِ السِّنِّ وَقِدَمِهِ، وَلَكِنَّ اللَّهَ يَضَعُهُ حَيْثُ يَشَاءُ»
যুহরি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মজলিস (সভা) যুবক ও প্রবীণ—উভয় ধরনের কারী (কুরআন বিশেষজ্ঞ বা আলেম)-দের দ্বারা পরিপূর্ণ থাকত। কখনও কখনও তিনি তাদের সাথে পরামর্শ করতেন এবং বলতেন: “তোমাদের কারো অল্প বয়স যেন তাকে নিজ মতামত প্রকাশ করতে বাধা না দেয়; কারণ জ্ঞান বয়সের তারুণ্য বা জীর্ণতার উপর নির্ভর করে না; বরং আল্লাহ্ তা’আলা যাকে ইচ্ছা করেন, সেখানেই তা স্থাপন করেন।”