জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
111 - أَخْبَرَنِي خَلَفُ بْنُ الْقَاسِمِ، نا ابْنُ أَبِي الْخَصِيبِ، ثنا أَبُو عَقِيلٍ أَنَسُ بْنُ سَلْمِ بْنِ الْحَسَنِ بْنِ سَلْمٍ، ثنا الْمِزْدَادُ بْنُ جَمِيلٍ قَالَ: سَمِعْتُ رَجُلًا، يَسْأَلُ الْمُعَافَى بْنَ عِمْرَانَ، فَقَالَ: يَا أَبَا عِمْرَانَ أَيُّهُمَا أَحَبُّ إِلَيْكَ أَقُومُ أُصَلِّي اللَّيْلَ كُلَّهُ -[120]- أَوْ أَكْتُبُ الْحَدِيثَ؟ فَقَالَ: «حَدِيثٌ تَكْتُبُهُ أَحَبُّ إِلَيَّ مِنْ قِيَامِكَ مِنْ أَوَّلِ اللَّيْلِ إِلَى آخِرِهِ»
মিযদাদ ইবনে জামিল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এক ব্যক্তিকে মু’আফা ইবনে ইমরানকে প্রশ্ন করতে শুনেছি। সে বলল, ’হে আবু ইমরান! আপনার নিকট এই দুটির মধ্যে কোনটি অধিক প্রিয়—আমি কি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করব, নাকি হাদীস লিপিবদ্ধ করব?’
তিনি (জবাবে) বললেন, ’তুমি যে হাদীসটি লিপিবদ্ধ করো, তা আমার নিকট তোমার রাতের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার (সালাত আদায়ের) চেয়েও অধিক প্রিয়।’
