হাদীস বিএন


জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (116)


116 - وَأَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، نا أَبِي، نا مُحَمَّدُ بْنُ فُطَيْسٍ، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، نا ابْنُ وَهْبٍ قَالَ: كُنْتُ عِنْدَ مَالِكِ بْنِ أَنَسٍ فَجَاءَتْ صَلَاةُ الظُّهْرِ أَوِ الْعَصْرِ وَأَنَا أَقْرَأُ عَلَيْهِ وَأَنْظُرُ فِي الْعِلْمِ بَيْنَ يَدَيْهِ فَجَمَعْتُ كُتُبِي وَقُمْتُ لِأَرْكَعَ فَقَالَ لِي مَالِكٌ: «مَا هَذَا؟» قُلْتُ: أَقُومُ لِلصَّلَاةِ قَالَ: «إِنَّ هَذَا لَعَجَبٌ فَمَا الَّذِي قُمْتَ إِلَيْهِ بِأَفْضَلَ مِنَ الَّذِي كُنْتَ فِيهِ إِذَا صَحَّتِ النِّيَّةُ فِيهِ» -[123]-




ইবনু ওয়াহব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি (মুজতাহিদ) ইমাম মালেক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ)-এর নিকট ছিলাম। এমন সময় যুহর (দুপুর) অথবা আসরের সালাতের (ওয়াক্ত) উপস্থিত হলো। তখন আমি তাঁর সামনে পাঠ করছিলাম এবং জ্ঞানচর্চা করছিলাম।

অতএব আমি আমার কিতাবসমূহ গুছিয়ে নিলাম এবং সালাত আদায়ের জন্য দাঁড়ালাম।

তখন ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) আমাকে জিজ্ঞেস করলেন, ‘এটা কী?’

আমি বললাম, ‘আমি সালাতের জন্য দাঁড়াচ্ছি।’

তিনি বললেন, ‘এটি তো সত্যিই বিস্ময়কর! তুমি যার জন্য দাঁড়িয়েছ, সেটি তুমি যে কাজে ছিলে তার চেয়ে উত্তম নয়—যদি তোমার সেই (জ্ঞানচর্চার) কাজটি সঠিক নিয়তে হয়ে থাকে।’