জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
143 - وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ، نا الْحَسَنُ، نا يَعْقُوبُ، نا زَيْدُ بْنُ بِشْرٍ الْحَضْرَمِيُّ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ عِمْرَانَ الْخُزَاعِيُّ قَالَا: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أنا حَنْظَلَةُ، أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ قَالَ: حَدَّثْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ: " أَنَّهُ كَانَ يُقَالُ: «إِنِ اسْتَطَعْتَ فَكُنْ عَالِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَكُنْ مُتَعَلِّمًا، وَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَحِبَّهُمْ، وَإِنْ لَمْ تَسْتَطِعْ فَلَا تَبْغَضْهُمْ» فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: «لَقَدْ جَعَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ مَخْرَجًا إِنْ قَبِلَ»
আওন ইবনে আবদুল্লাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি উমার ইবনে আবদুল আযীয (রাহিমাহুল্লাহ)-কে বলেছিলেন যে, এমন বলা হতো:
"যদি তুমি সক্ষম হও, তবে আলেম হও। আর যদি সক্ষম না হও, তবে শিক্ষার্থী হও (জ্ঞান অন্বেষণকারী)। আর যদি তাতেও সক্ষম না হও, তবে তাদেরকে (আলেম ও শিক্ষার্থীদের) ভালোবাসো। আর যদি তাতেও সক্ষম না হও, তবে অন্তত তাদেরকে ঘৃণা করো না।"
উমার ইবনে আবদুল আযীয (রাহিমাহুল্লাহ) তখন বললেন: "যদি সে তা গ্রহণ করে, তবে আল্লাহ্ তাআলা তার জন্য অবশ্যই মুক্তির পথ রেখেছেন।"
