হাদীস বিএন


জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (1442)


1442 - وَذَكَرَ ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا، سَأَلَ عَنْ شَيْءٍ، فَقَالَ لَهُ: « لَمْ أَسْمَعْ فِي هَذَا بِشَيْءٍ» فَقَالَ لَهُ الرَّجُلُ: إِنِّي أَرْضَى بِرَأْيِكَ , فَقَالَ لَهُ سَالِمٌ: «لَعَلِّي أَنْ أُخْبِرُكَ بِرَأْيِي ثُمَّ تَذْهَبُ فَأَرَى بَعْدَكَ رَأْيًا غَيْرَهُ فَلَا أَجِدُكَ»




সালিম ইবনু আব্দুল্লাহ ইবনু উমর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁকে কোনো বিষয়ে জিজ্ঞেস করল। তখন তিনি তাকে বললেন, "এই বিষয়ে আমি (কুরআন-সুন্নাহয়) কিছু শুনিনি।" লোকটি তাঁকে বলল, "আমি আপনার ব্যক্তিগত মতামত গ্রহণ করেই সন্তুষ্ট।" তখন সালিম (রাহিমাহুল্লাহ) তাকে বললেন, "হতে পারে আমি তোমাকে আমার মতামত জানালাম, তারপর তুমি চলে গেলে এবং তোমার চলে যাওয়ার পরে আমি অন্য একটি মত বা সিদ্ধান্ত দেখলাম। কিন্তু তখন তোমাকে আর খুঁজে পাব না (যাতে নতুন সিদ্ধান্তটি জানাতে পারি)।"