জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
2091 - وَذَكَرَ ابْنُ وَهْبٍ، وَعَتِيقُ بْنُ يَعْقُوبَ، أَنَّهُمَا سَمِعَا مَالِكَ بْنَ أَنَسٍ يَقُولُ: " لَمْ يَكُنْ مِنْ أَمْرِ النَّاسِ وَلَا مَنْ مَضَى مِنْ سَلَفِنَا، وَلَا أَدْرِي أَحَدًا أَقْتَدِي بِهِ يَقُولُ فِي شَيْءٍ هَذَا حَلَالٌ وَهَذَا حَرَامٌ، مَا كَانُوا يَجْتَرِئُونَ عَلَى ذَلِكَ وَإِنَّمَا كَانُوا يَقُولُونَ: نَكْرَهُ هَذَا وَنَرَى هَذَا حَسَنًا، وَنَتَّقِي هَذَا وَلَا نَرَى هَذَا، وَزَادَ عَتِيقُ بْنُ يَعْقُوبَ، وَلَا يَقُولُونَ حَلَالٌ وَلَا حَرَامٌ أَمَا سَمِعْتَ قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ: {قُلْ أَرَأَيْتُمْ مَا أَنْزَلَ اللَّهُ لَكُمْ مِنْ رِزْقٍ فَجَعَلْتُمْ مِنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّهُ أَذِنَ لَكُمْ أَمْ عَلَى اللَّهِ تَفْتَرُونَ} [يونس: 59] الْحَلَالُ مَا أَحَلَّهُ اللَّهُ وَرَسُولُهُ، وَالْحَرَامُ مَا حَرَّمَهُ اللَّهُ وَرَسُولُهُ" قَالَ أَبُو عُمَرَ: «مَعْنَى قَوْلِ مَالِكٍ هَذَا أَنَّ مَا أَخَذَهُ مِنَ الْعِلْمِ رَأْيًا وَاسْتِحْسَانًا لَمْ يُقَلْ فِيهِ حَلَالٌ وَلَا حَرَامٌ، وَاللَّهُ أَعْلَمُ»
ইমাম মালিক ইবনে আনাস (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
মানুষের মধ্যে এবং আমাদের পূর্ববর্তী সালাফদের মধ্যে এমন কোনো রীতি ছিল না—আর আমি এমন কাউকে জানিও না যার অনুসরণ করা যেতে পারে—যে কোনো বিষয়ে বলতেন: ‘এটা হালাল’ এবং ‘এটা হারাম’। তারা এর উপর সাহস করতেন না। বরং তারা বলতেন: আমরা এটাকে অপছন্দ করি, এবং এটাকে ভালো মনে করি, আমরা এটা থেকে বেঁচে থাকি, এবং এটাকে আমরা সমর্থন করি না।
(আতিক ইবনে ইয়াকুব আরও যোগ করেন যে) তারা ‘হালাল’ বা ‘হারাম’ বলতেন না।
আপনি কি আল্লাহ আযযা ওয়া জাল্লার এই বাণী শোনেননি: “বলুন, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিযিক নাযিল করেছেন, তারপর তোমরা তার কিছু অংশকে হারাম ও হালাল বানিয়ে নিয়েছ? বলুন, আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছো?” [সূরা ইউনূস: ৫৯]
হালাল হলো সেটাই, যাকে আল্লাহ এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হালাল করেছেন, আর হারাম হলো সেটাই, যাকে আল্লাহ এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হারাম করেছেন।
আবু উমর (রাহিমাহুল্লাহ) বলেন: মালিকের এই কথার অর্থ হলো, যে জ্ঞান রায় (ব্যক্তিগত মতামত) অথবা ইসতিহসান (উত্তম মনে করা) এর ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে ‘হালাল’ বা ‘হারাম’ বলা হয়নি। আর আল্লাহই ভালো জানেন।
