জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
2119 - حَدَثَنَا عَبْدُ اللَّهِ نا الْحَسَنُ نا يَعْقُوبُ نا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنِ الْمُبَارَكِ يَقُولُ: كَانَ يُعْجِبُنِي مُجَالَسَةُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَكُنْتُ إِذَا شِئْتُ رَأَيْتُهُ مُصَلِيًا وَإِذَا شِئْتُ رَأَيْتُهُ فِي الزُّهْدِ وَإِذَا شِئْتُ رَأَيْتُهُ فِي الْغَامِضِ مِنَ الْفِقْهِ وَرُبَّ مَجْلِسٍ شَهِدْتُهُ مَا صُلِّيَ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " قَالَ عَبْدَانُ: كَأَنَّهُ عَرَّضَ بِمَجْلِسِ أَبِي حَنِيفَةَ
আব্দুল্লাহ ইবনু মুবারক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
সুফিয়ান সাওরী (রাহিমাহুল্লাহ)-এর মজলিসে বসতে আমার খুব ভালো লাগত। আমি যখনই চাইতাম, তাঁকে সালাতে রত দেখতে পেতাম। আর যখনই চাইতাম, তাঁকে যুহদ (পরহেযগারী ও দুনিয়াবিরাগীতা)-এর মধ্যে দেখতে পেতাম। আর যখনই চাইতাম, তাঁকে ফিকহ শাস্ত্রের সূক্ষ্ম ও গভীর বিষয়ে মগ্ন দেখতে পেতাম।
(তিনি আরও বলেন,) আর অনেক মজলিসেই আমি উপস্থিত হয়েছি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করা হয়নি।
আব্দান (রাহিমাহুল্লাহ) বলেন, মনে হয় তিনি (ইবনু মুবারক) আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)-এর মজলিসের দিকে ইঙ্গিত করেছেন।
