জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
250 - حَدَّثَنَا خَلَفُ بْنُ الْقَاسِمِ، نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ كَامِلٍ، نا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ، نا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، نا مُحَمَّدُ بْنُ حُسَيْنٍ، نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الضَّرِيرُ، نا عَمَّارُ بْنُ الرَّاهِبِ، وَكَانَ مِنَ الْعَامِلِينَ لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي دَارِ الدُّنْيَا قَالَ: رَأَيْتُ مِسْكِينَةَ الطُّقَاوِيَّةَ فِي مَنَامِي وَكَانَتْ مِنَ الْمُوَاظِبَاتِ عَلَى حِلَقِ -[228]- الذِّكْرِ، قُلْتُ: مَرْحَبًا مِسْكِينَةُ، قَالَتْ: هَيْهَاتَ ذَهَبَتْ وَاللَّهِ يَا عَمَّارُ الْمَسْكَنَةُ وَجَاءَ الْغَنَاءُ الْأَكْبَرُ، قُلْتُ: هِيهِ، قَالَتْ: مَا تَسْأَلُ عَمَّنْ أُتِيحَ لَهُ الْجَنَّةُ فَتَذْهَبُ حَيْثُ شَاءَتْ قَالَ: قُلْتُ: وَبِمَ ذَلِكَ؟ قَالَتْ: بِمَجَالِسِ الذِّكْرِ، وَالصَّبْرِ عَلَى الْفَقْرِ "
আম্মার ইবনু আর-রাহিব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি স্বপ্নে মিসকীনাহ আত-তুক্বাওয়ীয়াহকে দেখলাম। তিনি (দুনিয়ার জীবনে) যিকিরের মজলিসসমূহে নিয়মিতভাবে উপস্থিত থাকতেন। আমি বললাম: স্বাগতম, মিসকীনাহ। তিনি বললেন: দূর! আল্লাহর কসম, হে আম্মার! মিসকীনতা (দীনতা) দূর হয়ে গেছে এবং মহা প্রাচুর্য এসেছে। আমি বললাম: কী খবর? তিনি বললেন: আপনি এমন ব্যক্তি সম্পর্কে আর কী জিজ্ঞেস করবেন, যার জন্য জান্নাতকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এবং সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে? তিনি বলেন, আমি বললাম: আর কিসের বিনিময়ে এটা লাভ করলেন? তিনি বললেন: যিকিরের মজলিসসমূহের মাধ্যমে এবং দারিদ্র্যের উপর ধৈর্য ধারণের কারণে।
