জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
270 - حَدَّثَنَا خَلَفُ بْنُ الْقَاسِمِ، نا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عُتْبَةَ الرَّازِيُّ، ثنا هَارُونُ بْنُ كَامِلٍ، نا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: «رَأَيْتُ فِيَ الْمَنَامِ كَأَنَّ أَصْحَابَ الْحَدِيثِ عِنْدِي وَأَنَا أَذُمُّ طُلَّابَ الْحَدِيثِ كَمَا كُنْتُ أَذُمُّهُمْ فِي الْيَقَظَةِ فَكُنْتُ أَتَكَلَّمُ فِيهِمْ فَجَاءَنِي شَيْخٌ أَبْيَضُ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَقَامَ بَيْنَ يَدَيَّ وَرَفَعَ يَدَيْهِ» وَقَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ: «يُرْفَعُ حِجَابٌ وَيُوضَعُ حِجَابٌ لِطَالِبِ الْعِلْمِ حَتَّى يَصِلَ إِلَى الرَّبِّ عَزَّ وَجَلَّ»
আলী ইবনে মা’বাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি স্বপ্নে দেখলাম যে হাদিসের পণ্ডিতগণ আমার কাছে উপস্থিত আছেন, আর আমি হাদিসের ছাত্রদের নিন্দা করছি, যেমনটি আমি বাস্তবেও (জেগে থাকাবস্থায়) তাদের নিন্দা করতাম। আমি তাদের সম্পর্কে কথা বলছিলাম, তখন একজন বৃদ্ধ ব্যক্তি, যার মাথা ও দাড়ি সাদা ছিল, আমার কাছে আসলেন। তিনি আমার সামনে দাঁড়ালেন এবং তাঁর দু’হাত উপরে উঠালেন এবং বললেন, ইবনু মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন:
“জ্ঞান অন্বেষণকারীর জন্য একটি পর্দা উঠিয়ে দেওয়া হয় এবং একটি পর্দা নামিয়ে দেওয়া হয়, যতক্ষণ না সে আল্লাহ রাব্বুল ইজ্জত (পরাক্রমশালী প্রভু)-এর কাছে পৌঁছায়।”
