হাদীস বিএন


জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (356)


356 - وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ، نا عُمَرُ، نا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، نا حَجَّاجٌ، نا أَبُو هِلَالٍ قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ: كَانَ أَبُو مُوسَى يُحَدِّثُنَا بِأَحَادِيثَ فَقُمْنَا لِنَكْتُبَهَا، فَقَالَ: « أَتَكْتُبُونَ مَا سَمِعْتُمْ مِنِّي؟» قُلْنَا: نَعَمْ قَالَ: فَجِيئُونِي بِهِ، فَدَعَا بِمَاءٍ فَغَسَلَهُ، وَقَالَ: «احْفَظُوا عَنَّا كَمَا حَفِظْنَا»




আবু বুরদা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদের মাঝে কিছু হাদীস বর্ণনা করছিলেন। আমরা তখন সেগুলো লিখে নেওয়ার জন্য দাঁড়ালাম। তিনি বললেন, “তোমরা কি আমার নিকট থেকে যা শুনেছ তা লিখে নিচ্ছ?” আমরা বললাম, “হ্যাঁ।” তিনি বললেন, “তাহলে তা আমার কাছে নিয়ে এসো।” এরপর তিনি পানি আনতে বললেন এবং লেখাগুলো ধুয়ে মুছে দিলেন। আর বললেন, “তোমরা আমাদের নিকট থেকে মুখস্থ করে নাও, যেভাবে আমরা মুখস্থ করেছি।”