শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
840 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ، قَالَ: سَمِعْتُ الْجُنَيْدَ يَقُولُ: سَمِعْتُ السَّرِيَّ السَّقَطِيَّ يَقُولُ: " قُلُوبُ الْأَبْرَارِ مُعَلَّقَةٌ بِالْخَوَاتِيمِ، وَقلوبُ الْمُقَرَّبِينَ مُعَلَّقَةٌ بِالسَّوَابِقِ، أُولَئِكَ يَقُولُونَ مَاذَا مِنَ اللهِ سَبَقَ لَنَا، وَهَؤُلَاءِ يَقُولُونَ بِمَا يُخْتَمُ لَنَا "
সারী আস-সাক্বতী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
পূণ্যাত্মাদের (আল-আবরার) অন্তরসমূহ তাদের শেষ পরিণতি (খাওয়াতীম) নিয়ে উদ্বিগ্ন থাকে। আর আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের (আল-মুকাররাবীন) অন্তরসমূহ তাদের পূর্ব নির্ধারিত ভাগ্য (আস-সাওয়াবিক) নিয়ে ব্যস্ত থাকে।
নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্বে কী নির্ধারণ করে রেখেছেন? আর পূণ্যাত্মাগণ বলেন, আমাদের জীবনের সমাপ্তি কিসের মাধ্যমে ঘটবে?
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : أخرجه أبو نعيم في "الحلية" (12/ 10).