শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
10478 - أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، أَنَا الْحُسَيْنُ أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ يَحْيَى الْأَدَمِيُّ، نَا أَبُو قِلَابَةَ، نَا مُسْهِلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، نَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَعْرِفْ حَقَّ صَغِيرِنَا وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ إِجْلَالِ اللهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ "
জাবের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সে আমাদের দলভুক্ত নয়, যে আমাদের বড়দেরকে সম্মান করে না এবং ছোটদের অধিকার সম্পর্কে অবগত নয়।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনের অন্যতম একটি বিষয় হলো বয়স্ক মুসলিম ব্যক্তিকে সম্মান করা।”
