শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
149 - أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ الْجَبَّارِ السُّكَّرِيُّ بِبَغْدَادَ، حدثنا إِسْمَاعِيلُ -[310]- بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ، حدثنا عَبَّاسُ بْنُ عَبْدِ اللهِ التَّرْقُفِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنِ الْحَكَمِ، عَنْ عِكْرِمَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُما يَقُولُ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ فَضَّلَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ السَّمَاءِ، وَعَلَى الْأَنْبِيَاءِ ". قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ، مَا فَضْلُهُ عَلَى أَهْلِ السَّمَاءِ؟ قَالَ: " لِأَنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَالَ لِأَهْلِ السَّمَاءِ: {وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ، فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ} [الأنبياء: 29]، وَقَالَ لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا، لِيَغْفِرَ لَكَ اللهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ} [الفتح: 2] ". قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ، مَا فَضْلُهُ عَلَى الْأَنْبِيَاءِ؟ قَالَ: " لِأَنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: {وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ} [إبراهيم: 4] وَقَالَ اللهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا} [النساء: 79] فَأَرْسَلَهُ اللهُ تَعَالَى إِلَى الْإِنْسِ وَالْجِنِّ " وَكَذَلِكَ رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ أَبِيهِ وَلَيْسَ بِالْقَوِيِّ. " وَمَنْ قَالَ بِالْقَوْلِ الْآخَرِ عَارَضَهُ بِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ، وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ} [الزمر: 65] إِلَّا أَنْ يَقُولَ قَائِلٌ: الْخِطَابُ وَقَعَ إِلَيْهِ، وَالْمُرَادُ بِهِ غَيْرُهُ أَوْ يَقُولَ: إِنْ كَانَ هُوَ الْمُرَادُ بِهِ فَقَدْ أَمَّنَهُ الْآيَةَ الَّتِي قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ فِيمَا رُوِيَ عَنْهُ "
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
"নিশ্চয়ই আল্লাহ আযযা ওয়া জাল্লা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানবাসীদের উপর এবং অন্যান্য নবীগণের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।"
তারা জিজ্ঞেস করল, হে ইবনু আব্বাস! আসমানবাসীদের উপর তাঁর কী শ্রেষ্ঠত্ব?
তিনি বললেন, কারণ আল্লাহ আযযা ওয়া জাল্লা আসমানবাসীদের (ফেরেশতা) সম্পর্কে বলেছেন: “তাদের মধ্যে কেউ যদি বলে, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ (উপাস্য), তবে আমি তাকে জাহান্নামের শাস্তি দেব। এভাবেই আমি জালিমদের শাস্তি দিয়ে থাকি।” [সূরা আল-আম্বিয়া: ২৯]
আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন: “নিশ্চয়ই আমি আপনার জন্য এক সুস্পষ্ট বিজয় দান করেছি—যেন আল্লাহ আপনার পূর্বের ও পরের সকল ত্রুটি ক্ষমা করে দেন।” [সূরা আল-ফাতহ: ২]
তারা জিজ্ঞেস করল, হে ইবনু আব্বাস! অন্যান্য নবীগণের উপর তাঁর কী শ্রেষ্ঠত্ব?
তিনি বললেন, কারণ আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন: “আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি।” [সূরা ইবরাহীম: ৪] অথচ আল্লাহ তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন: “আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি।” [সূরা আন-নিসা: ৭৯] ফলে আল্লাহ তাআলা তাঁকে মানুষ ও জ্বীন উভয়ের নিকটই প্রেরণ করেছেন।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: ضعيف.
