শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
1759 - أَخْبَرَنَا أَبُو حَازِمٍ الْحَافِظُ، حدثنا أَبُو بَكْرٍ الْإِسْمَاعِيلِيُّ، حدثنا إِبْرَاهِيمُ بْنُ هَاشِمٍ الْبَغَوِيُّ، حدثنا هُدْبَةُ، حدثنا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حدثنا شُعْبَةُ قَالَ: " مَا رَأَيْتُ أَحَدًا يَطْلُبُ الْحَدِيثَ أَقُولُ: إِنَّهُ يُرِيدُ بِهِ اللهَ إِلَّا هِشَامًا صَاحِبَ الدَّسْتُوَائِيِّ، فَكَانَ يَقُولُ: لنا لَيْتَ أَنَّا نَنْجُو مِنْ هَذَا الْحَدِيثِ كَفَافًا لَا عَلَيْنَا وَلَا لَنَا " " قَالَ شُعْبَةُ: فَإِذَا قَالَ هِشَامٌ هَذَا، فَكَيْفَ نَحْنُ؟ "
শু‘বাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এমন কাউকে দেখিনি, যে হাদীস অন্বেষণ করে এবং আমি বলতে পারি যে সে এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চায়, একমাত্র হিশাম আদ-দাস্তুওয়াইয়ী ছাড়া।
তিনি (হিশাম) আমাদের বলতেন, আমি কামনা করি যে, আমরা এই হাদীস (অধ্যয়নের কাজ) থেকে যেন ক্বাফাফান (নিরপেক্ষভাবে) মুক্তি লাভ করি—অর্থাৎ এর দ্বারা আমাদের কোনো নেকিও না হয় এবং কোনো দায় বা পাপও যেন না হয়।
শু‘বাহ (রাহিমাহুল্লাহ) বলেন, হিশাম যদি এমন কথা বলেন, তবে আমাদের অবস্থা কেমন হবে?
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: رجاله ثقات.