শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
1949 - أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَخْبَرَنا أَبُو مَنْصُورٍ النَّضْرَوِيُّ، حدثنا أَحْمَدُ بْنُ نَجْدَةَ، حدثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حدثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي سِنَانٍ، عَنِ ابْنِ أَبِي الْهُذَيْلِ، قَالَ: " كَانُوا يَكْرَهُونَ أَنْ يَقْرَؤُوا بَعْضَ الْآيَةِ وَيَدَعُوا بَعْضَهَا " قَالَ الْبَيْهَقِيُّ رَحِمَهُ اللهُ: " وَأَمَّا إِذَا أَرَادَ الِاقْتِصَارَ عَلَى قِرَاءَةِ بَعْضِ السُّوَرِ فِي الصَّلَاةِ وَغَيْرِهَا فَقَدْ: "
رُوِّينَا عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ " فَاسْتَفْتَحَ سُورَةَ الْمُؤْمِنُونَ حَتَّى إِذَا جَاءَ ذِكْرُ مُوسَى وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ " وَابْنُ السَّائِبِ حَاضِرٌ ذَلِكَ -[458]-
আব্দুল্লাহ ইবনুস সাইব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এবং তিনি সূরা আল-মুমিনূন দ্বারা কিরাত শুরু করলেন। যখন তিনি মূসা ও হারূন (আলাইহিমুস সালাম)-এর আলোচনা, অথবা ঈসা (আলাইহিস সালাম)-এর আলোচনার নিকট পৌঁছলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাশি এলো এবং তিনি রুকূতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনুস সাইব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
(উল্লেখ্য যে, তারা [পূর্বসূরীগণ] আয়াতের কিছু অংশ পাঠ করা এবং কিছু অংশ ছেড়ে দেওয়া অপছন্দ করতেন। ইমাম বায়হাকী (রাহিমাহুল্লাহ) বলেন: পক্ষান্তরে, কেউ যদি সালাতে বা সালাতের বাইরে সূরার কিছু অংশ পাঠ করতে চায়, তবে [এ হাদীস অনুযায়ী] তা বৈধ।)
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: رجاله ثقات.