হাদীস বিএন


শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী





শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী (2063)


2063 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الحافظ، أَخْبَرَنا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حدثنا عِمْرَانُ بْنُ مُوسَى، حدثنا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حدثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، حدثنا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، قَالَ: كُتِبَ إِلَى عَبْدِ اللهِ بْنِ رَبَاحٍ الْأَنْصَارِيِّ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو، قَالَ: هَجَّرْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، قَالَ: فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ، فَقَالَ: " إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ " رَوَاهُ مُسْلِمٌ، عَنْ أَبِي كَامِلٍ




আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন সকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। তিনি এমন দুজন লোকের আওয়াজ শুনতে পেলেন যারা একটি আয়াত নিয়ে মতপার্থক্য/তর্ক করছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে এমন অবস্থায় বেরিয়ে এলেন যে, তাঁর চেহারায় ক্রোধ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, "তোমাদের পূর্ববর্তী লোকেরা কিতাব (আল্লাহর বাণী) নিয়ে মতভেদ করার কারণেই ধ্বংস হয়েছিল।"




تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: صحيح.