শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
2251 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حدثنا أَبُو عُثْمَانَ الْحَنَّاطُ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ الْجَرَّاحِ، وَكَانَ مِنْ أَهْلِ السِّيَرِ وَالْفَضْلِ قَالَ: رَأَيْتُ مُحَمَّدَ بْنَ سَعِيدٍ التِّرْمِذِيَّ فِي النَّوْمِ، فَقُلْتُ لَهُ: يَا أَبَا جَعْفَرٍ، مَا فَعَلَ بِكَ رَبُّكَ؟ قَالَ: " غَفَرَ لِي " قُلْتُ: بِمَاذَا؟ قَالَ: " بِقِرَاءَتِي رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ "
সুলাইমান ইবনুল জাররাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি স্বপ্নে মুহাম্মাদ ইবনু সাঈদ আত-তিরমিযীকে দেখলাম। অতঃপর আমি তাঁকে বললাম, "হে আবু জাফর! আপনার রব আপনার সাথে কেমন ব্যবহার করেছেন?" তিনি বললেন, "তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।" আমি বললাম, "কিসের বিনিময়ে?" তিনি বললেন, "আমার ’রাফী‘উদ দারাজাত যুল আরশ’ (মহিমান্বিত মর্যাদার অধিকারী, আরশের মালিক) [এই বাক্য] পাঠ করার কারণে।"