শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
480 - أَخْبَرَنَا أَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، أَخْبَرَنَا الْغَلَابِيُّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ، حدثنا الْأَصْمَعِيُّ قَالَ: قَالَ أَعْرَابِيٌّ وَرَآهُ عَلَى مَعْصِيَةٍ قَالَ: " وَيْلكَ مَا تُحِبُّ اللهَ؟ " قَالَ: بَلَى، قَالَ: وَهَلْ رَأَيْتَ مُحِبًّا إِلَّا وَهُوَ يَتَوَخَّى سُرُورَ مَنْ أَحَبَّهُ، إِنَّ مَنْ خَافَ أَنْ يُسْأَلَ عَنِ الشُّكْرِ طَابَ نَفْسًا عَنِ النِّعَمِ "
এক বেদুঈন থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে কোনো পাপাচারে লিপ্ত দেখে তাকে বললেন: "তোমার জন্য দুর্ভোগ! তুমি কি আল্লাহকে ভালোবাসো না?"
লোকটি বলল: "হ্যাঁ, বাসি।"
বেদুঈন বললেন: "তুমি কি এমন কোনো প্রেমিককে দেখেছ, যে তার প্রিয়জনের সন্তুষ্টি অন্বেষণ করে না? নিশ্চয় যে ব্যক্তি (আল্লাহর দেওয়া) নিয়ামতের শুকরিয়া (কৃতজ্ঞতা) সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার ভয় করে, সে আনন্দের সাথে (দুনিয়ার) সেই নিয়ামত থেকে মনকে উদাসীন রাখে।"
