শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
685 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ، حدثنا عَلِيُّ بْنُ حَمْشَاذ، حدثنا أَبُو يَحْيَى الْخَفَّافُ، حدثنا يَحْيَى بْنُ يَحْيَى، حدثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَقِيلٍ، عَنْ لُقْمَانَ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ، أَنَّ رَجُلًا، أَتَاهُ قَالَ لَهُ: أَوْصِنِي يَا أَبَا مُسْلِمٍ قَالَ: اذْكُرِ اللهَ تَحْتَ كُلِّ شَجَرَةٍ وَحَجَرٍ قَالَ: زِدْنِي فَقَالَ: اذْكُرِ اللهَ حَتَّى يَحْسِبَكَ النَّاسُ مِنْ ذِكْرِ اللهِ مَجْنُونًا قَالَ: -[178]- فَكَانَ أَبُو مُسْلِمٍ يُكْثِرُ ذِكْرَ اللهِ فَرَآهُ رَجُلٌ يَذْكُرُ اللهَ فَقَالَ: أَمَجْنُونٌ صَاحِبُكُمْ هَذَا؟ فَسَمِعَهُ أَبُو مُسْلِمٍ فَقَالَ: " لَيْسَ هَذَا بِالْجُنُونِ يَا ابْنَ أَخِي وَلَكِنْ هَذَا دَوَاءُ الْجُنُونِ "
আবু মুসলিম খাওলানি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
একদা এক ব্যক্তি তাঁর কাছে এসে বলল: হে আবু মুসলিম! আমাকে উপদেশ দিন।
তিনি বললেন: প্রতিটি গাছ ও পাথরের নিচে আল্লাহকে স্মরণ করো।
লোকটি বলল: আরও উপদেশ দিন।
তিনি বললেন: আল্লাহকে এত বেশি স্মরণ করো যে, মানুষ যেন তোমাকে আল্লাহর যিকিরের (স্মরণের) কারণে পাগল মনে করে।
বর্ণনাকারী বলেন: এরপর থেকে আবু মুসলিম (রাহিমাহুল্লাহ) প্রচুর পরিমাণে আল্লাহর যিকির করতেন। একবার এক ব্যক্তি তাঁকে যিকির করতে দেখে বলল: তোমাদের এই সঙ্গী কি পাগল?
আবু মুসলিম (রাহিমাহুল্লাহ) তা শুনে বললেন: হে ভাতিজা! এটা তো পাগলামি নয়, বরং এটা হলো পাগলামির ঔষধ।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: حسن.
