শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9536 - أَخْبَرَنَا الْأُسْتَاذُ أَبُو إِسْحَاقَ إِِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ إِِبْرَاهِيمَ , أَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ -[359]- بْنِ بندوي , نَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلِ , حَدَّثَنِي أَبِي , نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ , نَا سُفْيَانُ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , عَنْ أَبِيهِ , أَنَّهُ قَالَ: " قَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: يَا رَبِّ أَرَأَيْتَ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ , أَيَّ شَيْءٍ أَعْطَيْتَهُمْ؟ قَالَ: إِنَّ إِِبْرَاهِيمَ لَمْ يَعْدِلْ بِي شَيْئًا إِلَّا اخْتَارَنِي عَلَيْهِ , وَإِنَّ إِسْحَاقَ جَادَ لِي بِنَفْسِهِ فَهُوَ عَلَى مَا سِوَاهُ أَجْوَدُ , وَأَمَّا يَعْقُوبُ فَمَا ابْتَلَيْتُهُ بِبَلَاءٍ إِلَّا ازْدَادَ بِي حُسْنَ الظَّنِّ "
উবায়েদ ইবনে উমাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, মূসা (আলাইহিস সালাম) জিজ্ঞেস করলেন, "হে আমার রব! আপনি ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবকে (আলাইহিমুস সালাম) কী বিশেষত্ব দান করেছেন?"
আল্লাহ বললেন: "নিশ্চয়ই ইবরাহীম আমার তুলনায় অন্য কিছুকে সমকক্ষ মনে করেনি; বরং সে সেগুলোর উপর আমাকেই প্রাধান্য দিয়েছে। আর নিশ্চয়ই ইসহাক আমার সন্তুষ্টির জন্য নিজকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল, তাই সে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ দাতা। আর ইয়াকুবের কথা হলো, আমি তাকে এমন কোনো বিপদে ফেলিনি, যার ফলে সে আমার প্রতি তার সুধারণা বৃদ্ধি করেনি।" (অর্থাৎ, বিপদ যত বেড়েছে, সে আমার প্রতি সুধারণা আরও বৃদ্ধি করেছে।)
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: جيد.