শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9640 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ , قَالَ: سُئِلَ أَبُو عَبْدِ اللهِ الصَّبِيحِيُّ , عَنْ أُصُولِ الدِّينِ , فَقَالَ: " اثْنَانِ: صِدْقُ الِافْتِقَارِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ , وَحُسْنُ الِاقْتِدَاءِ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفَرْعُهُ أَرْبَعَةُ أَشْيَاءَ: الْوَفَاءُ بِالْعُهُودِ , وَحِفْظُ الْحُدُودِ , وَالرِّضَا بِالْمَوْجُودِ , وَالصَّبْرُ عَلَى الْمَفْقُودِ "
আবু আব্দুল্লাহ আস-সাবীহী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁকে দ্বীনের মূলনীতি (উসূলুদ্-দীন) সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, মূলনীতি হলো দুটি: আল্লাহ্ আযযা ওয়া জাল্লার প্রতি আন্তরিকভাবে নিজেকে নিঃস্ব ও মুখাপেক্ষী মনে করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম অনুসরণ করা।
আর এর শাখা চারটি বিষয়: অঙ্গীকারসমূহ পূর্ণ করা; (আল্লাহর) সীমারেখা সংরক্ষণ করা; যা বিদ্যমান, তাতে সন্তুষ্ট থাকা; এবং যা হাতছাড়া হয়েছে বা পাওয়া যায়নি, তাতে ধৈর্য ধারণ করা।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: جيد.