হাদীস বিএন


শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী





শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী (9795)


9795 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَافِظُ , أَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ الْقَنْطَرِيُّ , نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ , نَا أَبُو نُعَيْمٍ , نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ , عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ , قَالَ: سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ , عَلَى مِنْبَرِ مَكَّةَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَا أَيُّهَا النَّاسُ , إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلِيئًا ذَهَبًا أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا , وَلَوْ أُعْطِيَ ثَانِيًا أَحَبَّ إِلَيْهِ ثَالِثًا , وَأَنَّهُ لَا يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ , وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ " رَوَاهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ , عَنْ أَبِي نُعَيْمٍ وَأَخْرَجَاهُ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ مَالِكٍ




ইবনুয যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি মক্কার মিম্বারে দাঁড়িয়ে তাঁর খুতবার মধ্যে বলছিলেন: হে লোক সকল! নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“যদি আদম সন্তানকে স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকাও দেওয়া হয়, তবুও সে দ্বিতীয়টি পেতে আকাঙ্ক্ষা করবে। আর যদি তাকে দ্বিতীয়টিও দেওয়া হয়, তবুও সে তৃতীয়টি পেতে আকাঙ্ক্ষা করবে। নিশ্চয়ই (মৃত্যুর পর) মাটি ছাড়া আদম সন্তানের পেট অন্য কিছুতে পূর্ণ হবে না। এবং আল্লাহ তাদের তওবা কবুল করেন, যারা তওবা করে।”




تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: صحيح.