শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9876 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , وَأَبُو نَصْرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدٍ الْفَقِيهُ , وَأَبُو بَكْرِ بْنُ -[9]- الْحَسَنِ الْقَاضِي , وَأَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ , قَالُوا: نَا أَبُو الْعَبَّاسِ هُوَ الْأَصَمُّ , نَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ , نَا أَسَدُ بْنُ مُوسَى , نَا أَبُو بَكْرٍ الزَّاهِرِيُّ , نَا ثَوْرُ بْنُ يَزِيدَ , عَنْ خَالِدِ بْنِ مُهَاجِرٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ابْنَ آدَمَ , عِنْدَكَ مَا يَكْفِيكَ وَأَنْتَ تَطْلُبُ مَا يُطْغِيكَ , ابْنَ آدَمَ لَا بِقَلِيلٍ تَقَنَعَ , وَلَا مِنْ كَثِيرٍ تَشْبَعُ , ابْنَ آدَمَ إِذَا أَصْبَحْتَ مُعَافًى فِي جَسَدِكَ آمِنًا فِي سِرْبِكَ عِنْدَكَ قُوتُ يَوْمِكَ فَعَلَى الدُّنْيَا الْعَفَاءُ "
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
“হে আদম সন্তান! তোমার কাছে যা যথেষ্ট, তা থাকা সত্ত্বেও তুমি এমন জিনিস তালাশ করো যা তোমাকে সীমালঙ্ঘনকারী (অহংকারী) করে তোলে। হে আদম সন্তান! তুমি অল্পে তুষ্ট হও না, আর বেশি হলেও তুমি তৃপ্ত হও না। হে আদম সন্তান! যখন তুমি এমন অবস্থায় সকাল করো যে, তোমার শরীর সুস্থ, তুমি তোমার নিজ অবস্থানে নিরাপদ এবং তোমার কাছে তোমার দিনের খোরাকও বিদ্যমান, তখন দুনিয়ার (অন্যান্য সকল বিষয়ের) উপর ধূলি পড়ুক।”
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: ضعيف.