আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
1045 - أَخْبرنِي أَحْمد بن ابراهيم قَالَ حَدثنَا أَبُو النَّضر قَالَ حَدثنَا مُحَمَّد بن شُعَيْب قَالَ حَدثنِي شُعْبَة بن الْحجَّاج عَن ميسرَة عَن الْمنْهَال بن عَمْرو عَن سعيد بن جُبَير عَن ابْن عَبَّاس عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ
لَو أَن أحدكُم عَاد مَرِيضا لم يحضر أَجله فَقَالَ أسأَل الله الْعَظِيم ربَّ الْعَرْش الْعَظِيم أَن يشفيك سبع مَرَّات شفَاه الله
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে যদি কেউ এমন কোনো রোগীকে দেখতে যায় যার মৃত্যুর সময় এখনো আসেনি, আর সে সাতবার বলে: ‘আসআলুল্লাহাল আযীম, রাব্বাল আরশিল আযীম, আইঁ ইয়াশফিয়াক’ (অর্থাৎ, আমি মহান আরশের রব মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, যেন তিনি তোমাকে আরোগ্য দান করেন), তবে আল্লাহ তাকে আরোগ্য দান করবেন।