হাদীস বিএন


আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ





আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (811)


811 - وَأخْبرنَا مُحَمَّد بن بشار قَالَ حَدثنَا عبد الرَّحْمَن قَالَ حَدثنَا سُفْيَان عَن حبيب بن أبي ثَابت عَن ابْن باباه عَن أبي هُرَيْرَة قَالَ من قَالَ عِنْد مَنَامه لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه سُبْحَانَ الله وَبِحَمْدِهِ لَا إِلَه إِلَّا الله وَالله أكبر غُفرت ذنُوبه وَإِن كَانَ أَكثر من زبد الْبَحْر
لَيْسَ فِي حَدِيث شُعْبَة عِنْد مَنَامه قَالَه أَبُو عبد الرَّحْمَن
ثَوَاب من يأوي إِلَى فرَاشه فَيقْرَأ سُورَة من كتاب الله حِين يَأْخُذ مضجعه




আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি তার শয়নকালে বলে: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে বাঁচার) কোনো ক্ষমতা ও (পুণ্য করার) কোনো শক্তি নেই। আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তাঁরই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ মহান’, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়।