হাদীস বিএন


আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ





আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (84)


84 - أخبرنَا سُوَيْد بن نصر بن سُوَيْد قَالَ أخبرنَا عبد الله بن حَيْوَة بن شُرَيْح قَالَ أَخْبرنِي زهرَة بن معبد أَن ابْن عَمه أخي أَبِيه لحا أخبرهُ أَن عقبَة بن عَامر الْجُهَنِيّ حَدثهُ قَالَ قَالَ لي عمر بن الْخطاب قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ رفع بَصَره إِلَى السَّمَاء فَقَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله فتحت لَهُ الثَّمَانِية أَبْوَاب من الْجنَّة يدْخل من أَيهَا شَاءَ
مَا يَقُول إِذا خرج من بَيته




উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে, এরপর আকাশের দিকে দৃষ্টি উঁচু করে বলে: ‘আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রাসূলুহ’ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল), তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়, সে যে দরজা দিয়ে খুশি প্রবেশ করতে পারবে।