আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (876)
876 - أخبرنَا عبد الحميد بن مُحَمَّد قَالَ (400 آ) حَدثنَا مخلد قَالَ حَدثنَا سُفْيَان عَن الْجريرِي عَن ابْن بُرَيْدَة عَن عَائِشَة قَالَت قلت يَا رَسُول الله ان وَافَقت لَيْلَة الْقدر فَمَا أسأَل الله فِيهَا قَالَ
قولي اللَّهُمَّ إِنَّك عَفْو تحب الْعَفو فَاعْفُ عني (56 ب)
আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, "ইয়া রাসূলাল্লাহ! আমি যদি লাইলাতুল কদর লাভ করি, তবে আমি আল্লাহ্র কাছে কী চাইব?" তিনি বললেন, তুমি বলবে:
اللَّهُمَّ إِنَّك عَفْو تحب الْعَفْو فَاعْفُ عني
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী।)
(অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন।)