আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (988)
988 - أخبرنَا عَليّ بن خشرم عَن عِيسَى عَن الْأَجْلَح عَن يزِيد بن الْأَصَم عَن ابْن عَبَّاس أَن رجلا أُتِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَكَلمهُ فِي بعض الْأَمر فَقَالَ مَا شَاءَ الله وشئت فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
اجعلتني لله عدلا قل مَا شَاءَ الله وَحده
مَا يَقُول من حلف بِاللات والعزى
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কোনো এক বিষয়ে তাঁর সাথে কথা বলল। তখন লোকটি বলল, “যা আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন।” এই শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে? তুমি বলো, যা শুধু আল্লাহই চেয়েছেন।”