حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا أحمد بن جعفر بن معبد قال ثنا أبو بكر بن النعمان قال ثنا محمد بن سعيد بن سابق قال ثنا أبو جعفر الرازي عن الربيع بن أنس عن صفوان بن محرز قال: كنت عنده فدخل عليه شاب من أصحاب الأهواء فذكر له شيئا. فقال له: أيها الفتى ألا أدلك على خاصة الله تعالى التي خص بها أولياءه يقول الله تعالى {(يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم)} الآية.
অনুবাদঃ সাফওয়ান বিন মুহরিয থেকে বর্ণিত, আমি তাঁর নিকট ছিলাম। তখন তাঁর কাছে প্রবৃত্তিপূজারী (বিদ’আতি) যুবকদের মধ্য হতে একজন প্রবেশ করল এবং তাঁকে কিছু কথা বলল। অতঃপর তিনি তাকে বললেন: হে যুবক! আমি কি তোমাকে আল্লাহ তাআলার সেই বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করব না, যা তিনি তাঁর বন্ধুদের (আউলিয়াদের) জন্য নির্দিষ্ট করেছেন? আল্লাহ তাআলা বলেন: {(يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم)} অর্থাৎ, "হে মুমিনগণ! তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর। তোমরা যখন সৎপথ অবলম্বন কর, তখন যে পথভ্রষ্ট হয়েছে, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।" এই আয়াতটি।