حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
হিলইয়াতুল আওলিয়া (2166)
• حدثنا أحمد بن جعفر قال: ثنا عبد الله بن أحمد قال: حدثني أبو عمرو
الأزدي قال ثنا نوح بن قيس عن أخيه خالد بن قيس عن قتادة: أن عبد الله ابن غالب: كان يقص في المسجد الجامع، فمر عليه الحسن فقال: يا عبد الله لقد شققت على أصحابك. فقال: ما أرى عيونهم انفقأت، ولا أرى ظهورهم اندقت، والله يأمرنا يا حسن أن نذكره كثيرا، وأنت تأمرنا أن نذكر قليلا؛ كلا لا تطعه واسجد واقترب. ثم سجد. قال الحسن: والله ما رأيت كاليوم ما أدري أسجد أم لا؟.
অনুবাদঃ কাতাদাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে গালিব জামে মসজিদে উপদেশ দিতেন। তখন আল-হাসান (আল-বাসরি) তাঁর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন: হে আব্দুল্লাহ, আপনি আপনার সঙ্গীদের জন্য (বিষয়টি) কঠিন করে তুলেছেন। তিনি (আব্দুল্লাহ ইবনে গালিব) বললেন: আমি তো দেখছি না তাদের চোখ উপড়ে গেছে, আর আমি দেখছি না তাদের পিঠ ভেঙে গেছে। হে হাসান, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা তাঁকে বেশি বেশি স্মরণ করি, আর আপনি আমাদেরকে কম স্মরণ করতে বলছেন? কক্ষনো না, তার আনুগত্য করবেন না। বরং সিজদা করুন এবং (আল্লাহর) নৈকট্য লাভ করুন। এরপর তিনি সিজদা করলেন। আল-হাসান বললেন: আল্লাহর শপথ, আজকের মতো (দৃশ্যের) সাক্ষ্য আমি দেইনি। আমি বুঝতে পারছি না, আমি কি সিজদা করব নাকি করব না?