الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
66 - وَحَدَّثَنَا الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ أَبِيهِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْيُسْرِ وَالْعُسْرِ وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ أَوْ ⦗ص: 377⦘ نَقُولَ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا، لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ»
অনুবাদঃ উবাদাহ ইবনুস সামিত (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে স্বাচ্ছন্দ্য ও দুরবস্থায়, আগ্রহ ও অপছন্দের সময় (তাঁর কথা) শোনা ও মান্য করার উপর বাইয়াত (শপথ) গ্রহণ করেছিলাম। আর যেন আমরা ক্ষমতা তার যোগ্য অধিকারীর সাথে প্রতিদ্বন্দ্বিতা না করি। এবং যেন আমরা যেখানেই থাকি না কেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি বা সত্য কথা বলি এবং আল্লাহর জন্য কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি।