المسند الجامع
Al Musandul Jami
আল মুসনাদুল জামি`
17753 - عَنْ جَابِرٍ، عَنْ أم مُبَشِّرٍ. قَالَتْ:
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِِ صلى الله عليه وسلم وَانَا فِي حَائِطٍ مِنْ حَوَائِطِ بَنِي النَّجَّارِ فِيهِ قُبُورٌ مِنْهُمْ قَدْ مَاتًوا فِي الْجَاهِلِيَّةِ. فَسَمِعَهُمْ وَهُمْ يُعَذَّبُونَ فَخَرَجَ وَهُوَ يَقُولُ: اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ. قَالَتْ: قُلْتُ: يَارَسُولَ اللهِِ، وَإِنَهُمْ لَيُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ؟ قَالَ: نَعَمْ، عَذَابًا تَسْمَعُهُ الْبَهَائِمُ.
أخرجه أحمد 6/ 362 قال: حدثنا أبو معاوية، قال: حدثنا الأعمش، عن أبي سُفيان، عن جابر، فذكره.
অনুবাদঃ উম্মু মুবাশশির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি বনু নাজ্জারের এমন এক বাগানে ছিলাম যেখানে জাহিলিয়াতের যুগে মৃত কিছু লোকের কবর ছিল। সে সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার কাছে প্রবেশ করলেন। তখন তিনি তাদের শাস্তি দেওয়া হচ্ছে শুনতে পেলেন। অতঃপর তিনি বেরিয়ে এলেন এবং বলতে লাগলেন: তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনি (উম্মু মুবাশশির) বলেন, আমি বললাম: ইয়া রাসূলুল্লাহ! তাদের কি তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে? তিনি বললেন: হ্যাঁ, এমন আযাব যা চতুষ্পদ জন্তুরা শুনতে পায়।