شرح رياض الصالحين
Part 3 | Page 336
ثم ذكر المؤلف أحاديث في هذا المعنى كلها تدل على أنه ينبغي للإنسان أن يحسن الظن بالله أن يحسن الظن بالله سبحانه وتعالى، ولكن مع فعل الأسباب التي توجب ذلك. نسأل الله تعالى أن يوفقنا وإياكم لما فيه الخير والصلاح في الدنيا والآخرة.
শারহু রিয়াদুস সালিহীন
খন্ডঃ 3 | পৃষ্ঠাঃ 336
অতঃপর গ্রন্থকার এই মর্মে এমন কিছু হাদীস উল্লেখ করেছেন যেগুলোর প্রতিটিই এ কথা প্রমাণ করে যে, মানুষের জন্য মহান আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আবশ্যক। তবে তা হতে হবে সেই সকল কর্মপন্থা ও মাধ্যম অবলম্বনের সাথে যা উক্ত সুধারণার জন্য অপরিহার্য। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এবং আপনাদেরকে ইহকাল ও পরকালের কল্যাণ ও মঙ্গলের পথে চলার তাওফীক দান করেন।