شرح رياض الصالحين
Part 3 | Page 341
فالواجب على الإنسان أن يكون طبيب نفسه في كونه يغلب كونه الخوف أو الرجاء، إن رأى نفسه تميل إلى الرجاء وإلى التهاون بالواجبات وإلى انتهاك المحرمات استناداً إلى مغفرة الله ورحمته؛ فليعدل عن هذا الطريق، وإن رأى أن عنده وسواساً، وأن الله لا يقبل منه؛ فإنه يعدل عنه هذا الطريق.
শারহু রিয়াদুস সালিহীন
খন্ডঃ 3 | পৃষ্ঠাঃ 341
সুতরাং মানুষের জন্য আবশ্যক হলো ভয় কিংবা আশার প্রাধান্যের বিষয়ে নিজ নফসের চিকিৎসক হওয়া। সে যদি লক্ষ্য করে যে, আল্লাহর ক্ষমা ও দয়ার ওপর নির্ভর করে তার নফস অতিমাত্রায় আশার দিকে ধাবিত হচ্ছে এবং এর ফলে সে ওয়াজিবসমূহ পালনে শিথিলতা ও নিষিদ্ধ বিষয়সমূহে লিপ্ত হচ্ছে, তবে সে যেন এই পথ থেকে নিবৃত্ত হয়। আর যদি সে দেখে যে তার অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টি হচ্ছে এবং সে মনে করছে যে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না, তবে সে যেন এই পথ থেকেও ফিরে আসে।